শঙ্খ সেনগুপ্ত
মহাশয় অতি সাধু ।
তুমি গুড়, আমি ছাতু ?
উনি ফলিত অঙ্কে চোস্ত
বিরোধীরা নির্বিষ
সভা সব ফিস্ ফিস্
জ্বর সারে কি দোস্ত ?
ক্ষুধার পেট বচনে ভরে না ।
বাজার কি রক্ষা করে ঘরানা ?
ভোটবাক্সে চুরি গেল, স্বাধীনতা
সমূহ বিপদ –
তুমি গেলে বেঁকে, আমি সিধা
অক্ষর জ্ঞান কি তবে স্বাক্ষরতা ?
আমাদের জন্য ভোটার কার্ড
আমদের জন্য আঁধার
আমদের জন্য আরটি এ্যাক্ট
আমদের জন্য রেগা
আমদের জন্য কত কত জেল
আমদের সবেতে পাশ ফেল !
মহাশয় অতি সাধু ।
ইনি কালসাপ । ইনি কেতু ।
ইনি রাহু । ইনি শুক্রপতি ।
পাগলা গারদের ইনি ভূপতি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন