মঙ্গলবার, সেপ্টেম্বর ০৮, ২০১৫

একটি সুপারিশ পত্র

শঙ্খ সেনগুপ্ত


ধূর্ততা , মিথ্যের সৎভাই ।
গলদ বিসমিল্লায় ; একথা জানতে,কু-চটি পড়তে হয় না ।
নার্সারিও জেনে যায়, অবলীলায় ।

শুধু, সেই বোঝেনা ।
যে কিনা ফড়ের কাজ করে চলে ।
শ্রম নয়, যে কিনা অলস যাপনে অভ্যস্ত ।

সে কী করে জানবে, বাল্যশিক্ষা -
কেন এতো জরুরি ?
আধসেদ্ধ কি, জানতে তার বয়ে গেল ।
দয়া করে তাকে গেলাতে যেও না ।

কানে শুধু বলে রেখো,
মীরজাফর, তার মায়ের প্রপিতামহ ছিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন