অনেক সিপিএম দেখা হল
অনেক কংগ্রেস দেখা হল
গন্ডাখানেক নকশাল
জোট, মহাজোট এমনকী
মোদী সরকারও ;
অভয়ারণ্যে আমাদের ছুঁড়ে
ফেলা হয়েছে, খাদককে তৃপ্ত করতে।
অনেক কংগ্রেস দেখা হল
গন্ডাখানেক নকশাল
জোট, মহাজোট এমনকী
মোদী সরকারও ;
অভয়ারণ্যে আমাদের ছুঁড়ে
ফেলা হয়েছে, খাদককে তৃপ্ত করতে।
অংশীদারির ভাগাভাগিতে খামারে খামারে
রক্তারক্তি
রক্তের জোগান ঠিক রাখতে আমরা
বংশবৃদ্ধি করে চললাম। খামারগুলোর আয়তন
পৃথিবীকে ছোট করে দিল।
রক্তারক্তি
রক্তের জোগান ঠিক রাখতে আমরা
বংশবৃদ্ধি করে চললাম। খামারগুলোর আয়তন
পৃথিবীকে ছোট করে দিল।
ক্ষিদের জ্বালায় আমরা কামড়াচ্ছি নিজেদের
আর রক্ত-কান্নায় লেখা হচ্ছে, উন্নয়ন গাঁথা !
আর রক্ত-কান্নায় লেখা হচ্ছে, উন্নয়ন গাঁথা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন