ফিরে আসবো বলে পা বাড়াইনি
ফিরে আসবো বলে হাত রাখিনি হাতে
তোমরা ভাবছো না জানি কি সব
পথ আগলে দাঁড়ালে
পথ যাবে বেঁকে
পায়ের সাথে পা মেলাতে পার
নয়তো সরে দাঁড়াও।
ফিরে আসবো বলে হাত রাখিনি হাতে
তোমরা ভাবছো না জানি কি সব
পথ আগলে দাঁড়ালে
পথ যাবে বেঁকে
পায়ের সাথে পা মেলাতে পার
নয়তো সরে দাঁড়াও।
উত্তর প্রজন্মের চাকা অনেক গতিশীল
যদি এখানে থেমে যেতে সাধ জাগে
তা'লে পেছন থেকে ডেকো না
থেমে যাওয়া মৃত্যুর সমান
একথা অগ্রজরা লিপিবদ্ধ করেছেন।
যদি এখানে থেমে যেতে সাধ জাগে
তা'লে পেছন থেকে ডেকো না
থেমে যাওয়া মৃত্যুর সমান
একথা অগ্রজরা লিপিবদ্ধ করেছেন।
শোক ও বিসর্জন ছাড়া আর সবেতে
হাততালি শ্রুতিকটূ নয়
দৃষ্টির আড়ালে বেড়ে ওঠা স্বাভাবিক
সংশয় আর সন্দেহের প্রাচীর
শূণ্য দশকেও বাড়িয়ে চলেছে উচ্চতা।
হাততালি শ্রুতিকটূ নয়
দৃষ্টির আড়ালে বেড়ে ওঠা স্বাভাবিক
সংশয় আর সন্দেহের প্রাচীর
শূণ্য দশকেও বাড়িয়ে চলেছে উচ্চতা।
জঙ্গলের রাত দীর্ঘ হচ্ছে সেসকল স্থানে
ধর্মের মানব যেখানে বাড়িয়েছে হাত
একথা আজ সকলেই জানে
অথচ, বেড়িতে জড়িযে চলেছে
নিজ মানবধর্ম।
ধর্মের মানব যেখানে বাড়িয়েছে হাত
একথা আজ সকলেই জানে
অথচ, বেড়িতে জড়িযে চলেছে
নিজ মানবধর্ম।
সুরক্ষাকবচ সংগ্রহে উন্মাদের দলে
আজ কোনো জাতীয় সংগীত নেই
হয়তো ছিলো কোনোদিন।
আজ কোনো জাতীয় সংগীত নেই
হয়তো ছিলো কোনোদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন