শুক্রবার, ডিসেম্বর ২৫, ২০১৫

ধূলো দাও নিকোনো উঠোন

বেজে ওঠোরে মাদল,
কানে কানে গোঁজা ফুল 
কোমড়ে গুঁজে ফেলে কাপড়
বিভাবরী পায়ে মিলিয়েছে পা, 
হাতে হাত নিয়েছে তুলে,
ওরে ঝুমুর ওরে সুধা দুলে দুলে ওঠো,
ধূলো দাও নিকোনো উঠোন ;
আমাদের কোনো বিসর্জন নেই,
আমাদের সবেতে আবাহন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন