শুক্রবার, ডিসেম্বর ০৪, ২০১৫

পাখি আমার পাখির আমি

খোলা খাঁচা ছেড়ে উড়ে গিয়েছিল।
অনেকটা সময় কেটে গেল,
পাখি ফিরে এলো আজ হঠাৎ।
আমার লেখার টেবিলে বশে কি যেন
বিড়বিড় করছিলো একাকী,
মুখটা উজ্জ্বল আগের মতোই।

কিছু সময় কথা হলো
ভোরে, চা খেতে খেতে।
ফিরে আসবে বলে, উড়ে গেল পুনরায়।
সব জানালা-দরজা খোলা রাখতে
বলে, আজ কাজে বেড়িয়ে গেলাম।

যাবার সময় সে আচমকা একটি
পালক হাতে দিয়ে গেল,
গাড়ীর ড্যাশবোর্ডে তা সারাদিন
এলিয়ে রইলো,
এখন আমার সাথে বাড়ি ফিরছে।

রাস্তার বাতিগুলো আজ দুপুর রোদের
মতো আলো দিচ্ছে, সন্ধ্যের আগরতলায়
আমি নই কিশোর কুমার যেনো
আমায় গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে।
দৈব পিছু না নিলে আজ কিছুতেই যাবনা
ফিরে রাতে সংবাদের টেবিলে।

আজ শুধু পাখির গল্প শুনবো পাখির কন্ঠে, সারারাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন