ভেতরে যেতে পারছি না,
পিছলে যাচ্ছে পা,
শ্যাওলায় ঢেকে যাওয়া বাড়িটি,
একদিন, দারুণ উজ্জ্বল ছিল।
পিছলে যাচ্ছে পা,
শ্যাওলায় ঢেকে যাওয়া বাড়িটি,
একদিন, দারুণ উজ্জ্বল ছিল।
জানালার কাঁচে এখনও লেগে আছে
প্রগাঢ় একটি চুম্বন,
ধূলো, কর্কট মুছে দিতে পারেনি,
তার উষ্ণতা।
প্রগাঢ় একটি চুম্বন,
ধূলো, কর্কট মুছে দিতে পারেনি,
তার উষ্ণতা।
ফেলে যাওয়া দিন আজ নিয়ে
এলো, দীর্ঘ পরিভ্রমণ শেষে।
তার চেহারায় থমকে আছে
সময়, বয়েস এখনও সতেরো।
এলো, দীর্ঘ পরিভ্রমণ শেষে।
তার চেহারায় থমকে আছে
সময়, বয়েস এখনও সতেরো।
যত নাম ধরে ডাকি-
প্রতিধ্বনি হয়ে ফিরে আসে
একাকী।
সে তো বধির ছিলো না !
প্রতিধ্বনি হয়ে ফিরে আসে
একাকী।
সে তো বধির ছিলো না !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন