মাঝে মাঝে মনে হয় কে যেন ডাকে,
কেউ যেনো পাশে এসে গায়ে হাত রাখলো,
বাতাসে ভেসে আসে নানা শব্দ, নি:শব্দ রাতে
সবাই যখন ঘুমে কাতর-
প্রায়ই আকাশের নিচে এসে বসি,
কখনো চাঁদ, কখনো অন্ধকার
খুলে দেয় সমস্ত দরজা-জানালা।
কেউ যেনো পাশে এসে গায়ে হাত রাখলো,
বাতাসে ভেসে আসে নানা শব্দ, নি:শব্দ রাতে
সবাই যখন ঘুমে কাতর-
প্রায়ই আকাশের নিচে এসে বসি,
কখনো চাঁদ, কখনো অন্ধকার
খুলে দেয় সমস্ত দরজা-জানালা।
মা, বাড়ি ফিরতে আজকাল পথ হারিয়ে যাচ্ছে,
রাস্তার সব গাছ কেটে ফেলেছে গতিশীল শহর।
তুমিও কি হারিয়ে ফেলেছ বাড়ি ফেরার পথ ?
চারপাশ দ্রুত বদলে যাচ্ছে,
আমরাও উঠে এসেছি নূতন বাড়িতে
তোমার প্রিয় প্রতিটি গাছ লাগিয়েছি বাগানে,
তবুও এক বিকট শূণ্যতা ঘিরে রয়েছে আমাদের।
রাস্তার সব গাছ কেটে ফেলেছে গতিশীল শহর।
তুমিও কি হারিয়ে ফেলেছ বাড়ি ফেরার পথ ?
চারপাশ দ্রুত বদলে যাচ্ছে,
আমরাও উঠে এসেছি নূতন বাড়িতে
তোমার প্রিয় প্রতিটি গাছ লাগিয়েছি বাগানে,
তবুও এক বিকট শূণ্যতা ঘিরে রয়েছে আমাদের।
বাবা, প্রায়ই বলে, আমি নাকি তোমার মতো,
আমি কিন্তু তাঁদের একা ফেলে যাইনি কোথাও।
কর্কট রোগের কথা শুনতে পেলে যতদূর পারি
ছুটে যাই, বলি, বাঁচার তাগিদ ধরে রাখ,
লড়াইটা জারি রাখ, তোমার সবটুকু দিয়ে।
আমি কিন্তু তাঁদের একা ফেলে যাইনি কোথাও।
কর্কট রোগের কথা শুনতে পেলে যতদূর পারি
ছুটে যাই, বলি, বাঁচার তাগিদ ধরে রাখ,
লড়াইটা জারি রাখ, তোমার সবটুকু দিয়ে।
বেঁচে থাকার লড়াইয়ের চেয়ে
বড় শিল্প আর কিছু নেই।তুমি কি একথা
ভুলে গিয়েছিলে, মা !
বড় শিল্প আর কিছু নেই।তুমি কি একথা
ভুলে গিয়েছিলে, মা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন