শনিবার, ডিসেম্বর ০৫, ২০১৫

ঘুমের ভেতর কয়েক পংক্তি

ঘুমিয়ে গেলে ডাক দিওনা আমায়
শরীরে ফিরে আসতে হবে অসময়ে

গুলিবিদ্ধ হতে পারি ধর্মান্ধের হাতে
তা'বলে কি ভালবাসতে ভুলে যাব

আগুন নিয়ে খেলা দেখাচ্ছ প্রভু সেজে
প্রতিঘরে আগুন আগলে রেখেছে ভূমি

তোমার সৃষ্ট ভয় পাহাড় গড়ে তোলে
মানুষই তাতে বিজয় কেতন গাঁথে

বারুদের স্তূপে ঢেকে দিচ্ছ তুমি আ- বিশ্ব
ছুঁড়ে দিলাম তাতে তোমারই ঘরের চাবি

ভালবাসতে জানলে তোমাকে মানতাম ঈশ্বর
রক্তপিপাসু তুমি আরাধ্য নও কখনো আমার

ঘুমিয়ে গেলে ডাক দিওনা আমায়
শরীরে ফিরে আসতে হবে অসময়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন